টিপাইমুখ বাঁধ সাত কোটি মানুষকে ‘ঝুঁকির’ মুখে ফেলবে: ভারতীয় উন্নয়ন কর্মী
প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মিত হলে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য ও তার আশপাশের এলাকার ‘সাত কোটি মানুষ ঝুঁকির মুখে পড়বে’ বলে আশঙ্কা ব্যক্ত করেছেন মণিপুর ভিত্তিক সেন্টার ফর অরগানাইজেশন রিসার্চ অ্যান্ড এডুকেশন (কোর) এর নির্বাহী পরিচালক আনাস্তাশিয়া ক্রিস্টালিনা পিন্টো।
তিনি বলেছেন, এ ধরনের বিতর্কিত প্রকল্পের প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন নিশ্চিতে এ অঞ্চরের মানুষকে অবশ্যই সমন্বিত উদ্যোগ নিতে হবে। (বিস্তারিত আসছে)
বরাক নদীর ভাটিতে টিপাইমুখে ভারতের এ বাঁধ নির্মাণ প্রকল্পের সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়ে মণিপুর রাজ্য ও বাংলাদেশের পরিবেশবাদীরা গভীর উদ্বেগ প্রকাশ করে আসছেন।
স¤প্রতি ঢাকা সফরে এসে পিন্টো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে বলেন, মণিপুর এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অন্যান্য রাজ্যের জনগণ এ অঞ্চলে ভারত সরকারের উন্নয়ন কর্মসূচি নিয়ে ‘যৌক্তিকভাবে নাখোশ’।
তিনি প্রস্তাবিত টিপাইমুখ প্রকল্প নিয়ে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক স¤প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
Source: BD NEWS


Subscribe RSS




You must be logged in to leave a comment.