Blog > National > Blog article: মন্ত্রিসভায় আরও ছয় জন

মন্ত্রিসভায় আরও ছয় জন

মন্ত্রিসভায় যোগ হয়েছেন আরও ছয় জন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শপথ নিয়েছেন তারা। এরা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক, শাহজাহান খান, প্রমোদ মানকিন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকির, মাহবুবুর রহমান ও শিরিণ শারমিন চৌধুরী।

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১১ টার দিকে বঙ্গভবনে ঢোকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতেই প্রধানমন্ত্রী বঙ্গভবনে যান।
মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি জিলুর রহমান। বঙ্গভবনের কর্মকর্তারা জানিয়েছেন এই ছয় জনকে শপথ পড়ানো হয়েছে।
গত ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর এটি মন্ত্রিসভার দ্বিতীয় দফা পরিবর্ধন।

Source: BDNEWS

Adding Date - July 31, 2009 | Filed under National | Leave a response | Trackback

You must be logged in to leave a comment.