Blog > Politics > Blog article: আমু রাজ্জাক তোফায়েল সুরঞ্জিত সভাপতিমণ্ডলী থেকে বাদ

আমু রাজ্জাক তোফায়েল সুরঞ্জিত সভাপতিমণ্ডলী থেকে বাদ

কাউন্সিলের পাঁচ দিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

১৫ সদস্যের সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েছেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুল জলিল। তাদের রাখা হয়েছে ২০ সদস্যের উপদেষ্টা পরিষদে।

সভাপতিমণ্ডলীতে নতুন যোগ হয়েছেন- ইউসুফ মোহম্মদ হুমায়ুন, রাজিউদ্দিন আহমেদ রাজু, লতিফ সিদ্দিকী, সাহারা খাতুন, ওবায়দুল কাদের ও সতীশ চন্দ্র রায়।

সভাপতিমণ্ডলীতে বহাল থাকছেন- সৈয়দা জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মহীউদ্দীন খান আলমগীর, কাজী জাফরউলআহ, মতিয়া চৌধুরী ও আতাউর রহমান খান কায়সার।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পদাধিকার বলেই থাকছেন সভাপতিমণ্ডলীতে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের কাছে নতুন কমিটি প্রকাশ করেন।

গত ২৪ জুলাই আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনাকে সভানেত্রী ও সৈয়দ আশরাফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাউন্সিল সভানেত্রীকে দায়িত্ব দেয়।
Source: BdNews

Adding Date - July 30, 2009 | Filed under Politics | Leave a response | Trackback

You must be logged in to leave a comment.